সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ট্রাইব্রেকারে ৪-৩ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :

টানটান উত্তেজনার টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠলো আর্জেন্টিনা।

যেখানে গোল আছে, কামব্যাক আছে আর আছে হৃদয় ভাঙার গল্প। ওই গল্পের শেষ লেখা হয়েছে টাইব্রেকারে। সেখানে ব্রাজিলের বিদায় লেখা হলেও আর্জেন্টিনা জিতেছে ৪-৩ গোলে। ডাচদের বিদায় করে উঠে গেছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে। বাঁচিয়েছে ল্যাতিনের স্বপ্ন।

লুসাইল স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় ২-২ গোলে শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে উল্লাসে মাতে আর্জেন্টিনা।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি। যে কারণে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা।

বিশ্বকাপে মেসির গোল হলো ১০টি; স্পর্শ করলেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা গাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড।