সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বিএনপি নেতা আমীর খসরুর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন।

রবিবার বিকাল ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ৪৫ মিনিটের এ বৈঠক হয়।

বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘জার্মান রাষ্ট্রদূত এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমাদের সঙ্গে কথা বলতে এখানে আমাদের অফিসে এসেছিলেন। তবে আমরা কী আলোচনা করেছি তা প্রকাশ করতে চাই না, কারণ এটি একটি ব্যক্তিগত বৈঠক ছিল।’

তিনি বলেন, বিদেশি কূটনীতিকদের দায়িত্ব তাদের সদর দপ্তরে তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে রিপোর্ট করা।

বিএনপির এই নেতা বলেন, সেই দায়িত্বের অংশ হিসেবে জার্মান রাষ্ট্রদূত আমাদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

—ইউএনবি