সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতের প্রথম টেস্টের স্কোয়াডে নেই রোহিত

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। সিরিজের শেষ ওয়ানডে না খেলেই দেশে ফিরেছিলেন ভারতের অধিওনায়ক রোহিত শর্মা। বলা হচ্ছিলো টেস্ট সিরিজের আগে বাংলাদেশে ফিরবেন তিনি। তবে আপাতত আর ফিরছেন না ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে সামনের দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে চারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। টেস্ট সিরিজের সেই দলে নেই ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত। প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে না থাকলেও দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা রয়েছে রোহিতের। রোহিতের পরিবর্তে প্রথম টেস্টে ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। রোহিতের পরিবর্তে ভারতের স্কোয়াডে সুযোগ পেয়েছেন অভিমন্যু ঈশ্বরন। এ ছাড়া প্রায় একযুগ পর ভারতের স্কোয়াডেও ডাক পেয়েছেন জয়দেব উনাদকাট। ভারতের টেস্ট স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, শারদুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ইশ্বরন, নবদ্বীপ সাইনি, সৌরভ কুমার এবং জয়দেব উনাদকাট।