সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া সেমিফাইনালের রেফারি কে হচ্ছেন?

অনলাইন ডেস্ক :

শেষের পথে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। কাতারে ৩২ দলের অংশগ্রহণে শুরু হওয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ২৮ টি দল। বিশ্বকাপে সেমিফাইনালে পা রেখেছে ৪ টি দল। চলমান কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রেফারিকে হয়েছে বেশ আলোচনা ও সমালোচনা। পর্তুগাল ও নেদারল্যান্ড আঙুল তুলেছে রেফারি বাড়তি সুবিধা দিয়েছে আর্জেন্টিনাকে। এ ছাড়া আর্জেন্টিনা ও নেদারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচের রেফারি অ্যান্তনিও মাতেউ লাহোজ ১৯ বার কার্ড দেখিয়ে ছিলেন আলোচনার শীর্ষে। আর তাই এখন সবার চোখ আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া প্রথম সেমিফাইনালের রেফারি কে হবেন তার দিকে। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। এই ম্যাচে মূল রেফারির দায়িত্ব পালন করবেন ইতালির ড্যানিয়েল ওরসাতো। এ ছাড়া তার সহকারী হিসেবে থাকবেন আরেক ইটালিয়ান সিরো কারবোন। আর দ্বিতীয় সহকারী হিসেবে থাবেন আলেসান্দ্রো জিয়াল্লাতিনি ও ভিএআরের দায়িত্বে থাকবেন ম্যাসিমিলিয়ানো ইরাতি। চলমান কাতার বিশ্বকাপে দুটি ম্যাচ পরিচালনা করেছেন ড্যানিয়েল ওরসাতো। কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে পর্দা ওঠে এবারের বিশ্বকাপের। সেই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন ওরসাতো। এছাড়াও গ্রুপ পর্বের মেক্সিকো ও আর্জেন্টাইনদের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন এই ইতালিয়ান।