সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যুক্তরাস্ট্রে ৫৫টি ওয়েবসাইট বন্ধ

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপের খেলা অবৈধভাবে সম্প্রচারের জন্য যুক্তরাস্ট্রের ৫৫টি ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির বিচার বিভাগ সোমবার একথা জানিয়েছে। এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট জানায়,‘ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদন ছাড়া সরাসরি সম্প্রচার করা হচ্ছিল বলে শনাক্ত হওয়ার পর ওয়েবসাইট গুলো বন্ধ করে দেয়া হয়েছে। অথচ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব একমাত্র ফিফাই সংরক্ষন করে।’ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের স্পেশাল এজেন্ট জেমস হ্যারিস বলেন,‘ যদিও অনেকে বিশ্বাস করে এই ধরনের ওয়েবসাইটগুলো খুব একটা গুরুতর হুমকির বিষয় নয়, কিন্তু অর্থের লোভে যে কোন মেধা সম্পত্তির অধিকার লংঘন অর্থনৈতিক কার্যক্রমের জন্য হুমকি।’ তবে বন্ধ করা ওয়েবসাইটগুলো শনাক্ত করতে পারেনি বিচার বিভাগ।