সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চাঁদপুরে লঞ্চে ছুরিকাঘাতে যাত্রী নিহত, আটক ৮

ফাইল ছবি

চাঁদপুর লঞ্চ ঘাটে সিট পাওয়া নিয়ে ঝগড়ার জেরে চাঁদপুরগামী একটি লঞ্চে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

নিহত সুমন গাজী চাঁদপুর জেলার সদর উপজেলার ইউসুফ আলী গাজীর ছেলে।

চাঁদপুর নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাত ১১টার দিকে চাঁদপুরগামী লঞ্চ ‘এমভি সোনার তরী-৩’ এ সিট পাওয়া নিয়ে ২২ বছর বয়সী বাবুল আহমেদের সঙ্গে সুমনের বাকবিতণ্ডা হয়।

তারা দুজনেই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর যাওয়ার জন্য লঞ্চে ওঠেন।

রাত সোয়া ১১টায় লঞ্চটি চাঁদপুর লঞ্চ ঘাটে পৌঁছালে বাবুসহ ৮-৯ জন লোক সুমনের ওপর হামলা করে এবং নির্বিচারে ছুরিকাঘাত করে আহত করে।

পরে সুমনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

—-ইউএনবি