সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সারা দেশের ন্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সন্ধ্যার আগ মুহুর্তে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন ও শহীদদের গণ-কবরে ফুলের শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় দিবসের তাৎপর্য ও শহীদদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, ওসি মনিরুল আলম ভূইয়া, কৃষি অফিসার হুমায়ুন দিলদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম, জাসদের সাধারণ সম্পাদক এ,কে,এম সামেদুল হক প্রমুখ। সন্ধ্যার আগ মুহুর্তে উপজেলার আহাম্মদ নগর ও ঘাগড়া কামার পাড়া বধ্যভূমিতে উপজেলা প্রশাসন, ঝিনাইগাতী থানা পুলিশ ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শ্রদ্ধা, মোমবাতি প্রজ্জলন ও বিশেষ মোনাজাত করা হয়েছে। এছাড়া কর্মসূচিতে ওসি তদন্ত আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।