সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিএনপি নেতাদের খোঁজ নিচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস

অনলাইন ডেস্ক :

২০১৩ সালে নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বুধবার সকাল ৯টা ৫ মিনিটে সুমনের বাসায় যান রাষ্ট্রদূত। প্রায় ২৫ মিনিট তিনি সেখানে অবস্থান করেন। এরপর তিনি ওই বাসা থেকে বেরিয়ে যান।

এ সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত। সুমনের পরিবার থেকেও সাংবাদিকদের কিছু বলা হয়নি। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন।

গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ এর সংগঠক ও সুমনের বোন সানজিদা ইসলাম মার্কিন রাষ্ট্রদূতের এ পরিদর্শনে কৃতজ্ঞতা জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সরকার বারবার অসত্য বলে ঘটনাগুলো চেপে রাখতে চাইছে। এবার হয়তো তারা গুমের মামলাগুলো নিয়ে সত্যিকারের অনুসন্ধান শুরু করবে।’