সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

তাহলে কী ফাইনালে খেলবেন বেনজিমা?

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ শুরুর আগেই মিনি হাসপাতালে পরিণত হয় ফ্রান্স শিবির। পল পগবা, এনগালো কন্তেদের পর টুর্নামেন্ট থেকে ছিটকে যান এবারের ব্যালন ডি’অরজয়ী তারকা করিম বেনজিমা। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বেনজিমার পরিবর্তে স্কোয়াডে কাউকে নেননি। তাই ফাইনাল খেলতে বেনজিমার কোনো বাধা নেই। তবে এটা সত্য যে, বেনজিমা এখন দলের সঙ্গেই নেই। গত রোববার রাতে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলবে ফ্রান্স। মেগা ফাইনালের আগে ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যমে বেনজিমার খেলার সম্ভাবনা নিয়ে প্রতিবেদন করেছে। সেই জেরেই ফাইনালে বেনজিমার খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে দেশমকে। প্রশ্ন শুনে বেশ বিরক্তই হয়েছেন ফরাসি কোচ। তিনি বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর সত্যিই দিতে চাই না। আমাকে মাফ করবেন, পরবর্তী প্রশ্ন করেন। ’বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে বাম উরুতে চোট পেয়েছিলেন বেনজিমা। তবে তিনি না থাকলেও ফরাসি দল বড় সমস্যায় পড়েনি। কন্তে, পগবা, প্রেসনেল কিম্বেম্বে, লুকাস হার্নান্ডেজদের মতো তারকাদের ছাড়াই ফাইনালে ওঠেছে ফ্রান্স। আর্জেন্টিনার বিপক্ষে জিতে গেলেই শিরোপা নিজেদের কাছেই রেখে দেবেন এমবাপ্পে-গ্রিজমানরা। ইনজুরির ফলে ফ্রান্সের স্কোয়াড ২৬ থেকে ২৪ জনের হয়ে গেছে। তবে দেশম তার স্কোয়াডে আর খেলোয়াড় বাড়াতে চাননি। সেটা নিয়ে তাঁকে অবশ্য সমালোচনাও হজম করতে হয়েছে। তবুও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি বিশ্বজয়ী কোচ। ফাইনালের আগেও তিনি নিজের সিদ্ধান্তে অটল রয়ে গেলেন। আর্জেন্টিনাকে হারিয়ে কোচ হিসেবে দ্বিতীয় বিশ্বকাপ জেতার হাতছানি তাঁর সামনে।