সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বন্ধু হাকিমির জার্সি পরে জয়োল্লাস করলেন এমবাপ্পে

অনলাইন ডেস্ক :

ফরাসি ক্লাব পিএসজিতে খেলেন কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি। সেই সূত্রে ফ্রান্সের তারকা এমবাপ্পে ও মরক্কোর তারকা হাকিমির মধ্যে গড়ে ওঠেছে বন্ধুত্ব। মাঠ ও মাঠের বাইরে এমবাপ্পের আশেপাশেই থাকতে দেখা যায় হাকিমিকে। চলমান কাতার বিশ্বকাপটি মরক্কোর জন্য ছিল স্বপ্নের মতো। গত বুধবার রাতে সেমিফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স ও মরক্কো। দুই বন্ধুর এই লড়াইয়ে শেষ হাসি হেসেছেন এমবাপ্পে। তবে ম্যাচ জিতে বন্ধু হাকিমির কৃতিত্বের কথা তুলে ধরতে ভুলেননি ফরাসি তারকা। আল বায়াত স্টেডিয়ামে আসরেরে দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। মাঠ ও মাঠের বাইরে ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে এমবাপ্পে ও হাকিমির মধ্যকার বিশেষ কিছু মুহূর্ত। ফ্রান্সের জয়ে পুরো দল যখন জয়োল্লাসে মেতেছে, এমবাপ্পে তখন মরক্কো শিবিরে। এমবাপ্পে ছুটে গেছেন বন্ধু আশরাফ হাকিমির কাছে। মাঠে লড়াই করলেও বিন্দুমাত্র চিড় ধরেনি তাদের বন্ধুত্বে। ম্যাচ শেষে মাঠের মধ্যেই হতাশায় নুইয়ে পড়েন হাকিমি। তখন এমবাপ্পে ছুটে এসেছেন, আর মাঠের ঘাসে শুয়ে থাকা হাকিমিকে টেনে তুলেন। হামিকিকে জড়িয়ে ধরে সান্ত¡না দেন এমবাপ্পে। এরপর জার্সি বদল শেষে মরক্কোর জার্সি গাঁয়ে হাস্যোজ্জ্বল ছবিও তুলেছেন এমবাপ্পে। টুইটারে দুজনের ছবি পোস্ট করে এমবাপ্পে লিখেছেন, ‘হতাশ হয়ো না ভাই। তোমরা যা করেছো তাতে সবাই গর্বিত। তোমরা ইতিহাস গড়েছ। ’