সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

গার্লফ্রেন্ড, ওয়াইফ না হলে কাজ পাওয়া যায় না: মিষ্টি

অনলাইন ডেস্ক :

‘সিন্ডিকেটের কারণে এই ইন্ডাস্ট্রিতে কাজ করা খুবই কষ্টকর। এই সিন্ডিকেটে টিকতে গেলে নিজে সিনেমা প্রযোজনা করতে হয় আর না হলে গার্লফ্রেন্ড, ওয়াইফ অথবা হতে হয়। যা খুবই হাস্যকর।’- বর্তমান সময়ের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তার ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন। সম্প্রতি প্রার্থনা ফারদিন দীঘি এক স্ট্যাটাসে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে উল্লেখ করেন। এরপরই দীঘিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। এতে দীঘিকে পরামর্শ দিয়ে রাফি বলেন, ‘তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ পড়েছে এমন না, অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল? নিশ্চয়ই তার ঘাটতি আছে।’ এরপরই ফেসবুকে স্ট্যাটাস দেন মিষ্টি জান্নাত। এতে এ অভিনেত্রী লিখেন, ‘আমার মনে হয় সবাই সবাইকে সম্মান করে, তাই কথা বলাটা খুবই জরুরি। কাউকে ছোট করতে গেলে নিজেকে ছোট হতে হয়। আমরা কেউই পারফেক্ট না মনে রাখতে হবে। আর ডিরেক্টর-আর্টিস্টদের রিলেশন হবে পরিবারের লোকের মতো। মিডিয়া আমাদের আরেকটা পরিবার এটা ভুলে গেলে চলবে না।’ উদাহরণ টেনে মিষ্টি জান্নাত লিখেন, ‘নিজেদের পরিবারে আমরা নিজেরাই নিজেদের সম্মান করতে পারি না। বাইরের লোকজন কি করে করবে? এজন্যই আজ বাংলা ফিল্ম-মিডিয়ার লোকজন সম্মান পায় না। অথচ পাশের দেশে এই ফিল্ম মিডিয়ার লোকজনকে পূজা করা হয় দেবতার মতো।’ মিষ্টি জান্নাত নিজেই সিনেমা প্রযোজনা করছেন। এরইমধ্যে তার অভিনীত কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।