সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রিচার্লিসনকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিলের টটেনহ্যাম ফরোয়ার্ড রিচার্লিসন। স্পার্সদের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েক মাস নয় বরং কয়েক সপ্তাহ হয়তো তাকে মাঠের বাইরে থাকতে হবে। তবে সবকিছুই চূড়ান্ত স্ক্যান রিপোর্টের ফলাফলের উপর নির্ভর করছে। ২৫ বছর বয়সী রিচার্লিসনকে শেষ আটের ম্যাচে ৮৪ মিনিটে মাঠ থেকে উঠিয়ে নিয়েছিলেন কোচ তিতে। অতিরিক্ত সময়ে ম্যাচটি ১-১ গোলে শেষ হবার পর পেনাল্টিতে ব্রাজিল ৪-২ গোলে পরাজিত হয়ে বিশ্ব থেকে বিদায় নেয়। কাতারে তিনটি গোল করেছেন রিচার্লিসন। স্পার্স বস এন্টোনিও কন্টের জন্য ইনজুরির তালিকাটা এর মাধ্যমে দীর্ঘ হলো। ইতোমধ্যেই পুরো মৌসুম জুড়ে ডিয়ান কুলেসেভিস্কি, ক্রিস্টিয়ান রোমেরো ও সন হেয়াং-মিনের ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় ছিলেন কন্টে। বিশ^কাপের আগে কাফ ইনজুরির কারণে টটেনহ্যামের হয়ে ছয়টি ম্যাচ খেলতে পারেননি রিচার্লিসন।