সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

প্রথম টেস্টে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ফলোঅনের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৩৩ রান। প্রথম ইনিংসে ভারতের চেয়ে আরো ২৭১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে বাংলাদেশের আরো দরকার ৭২ রান, হাতে মাত্র দুটি উইকেট। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) টেস্টের দ্বিতীয় দিনে ভারতকে ৪০৪ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলীয় মাত্র ৫ রানেই বাংলাদেশ হারায় নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে। শান্ত মেরেছেন ‘গোল্ডেন ডাক’। ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ সিরাজের শিকার হন এই বাঁহাতি। তিনে নামা রাব্বি ৪ রান করেই বোল্ড হন। তাঁর উইকেটটি পান উমেস যাদব। দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস সিরাজের দ্বিতীয় শিকার হন। ৩০ বলে ২৪ রান করেন তিনি। ওপেনার জাকির হাসানও সিরাজের বলে নাকাল হয়েছেন। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে ২০ রান এসেছে তার ব্যাট থেকে। দলীয় ৭৫ রানে আউট হয়েছেন সাকিব আল হাসান। ২৫ বলে ৩ রান করেছেন এই অলরাউন্ডার। এরপর নুরুল হাসান ১৬, মুশফিকুর রহীম ২৮ ও তাইজুল ইসলাম শূন্য রানে ফিরে গেলে ১০২ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে অবিচ্ছিন্ন ৩১ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেন মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। মিরাজ ১৬ ও এবাদত ১৩ রানে অপরাজিত আছেন। ভারতের পক্ষে কুলদীপ যাদব চারটি উইকেট পেয়েছেন। তিন উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ।