সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঢাকা টেস্টে খেলা হচ্ছে না সৈনির

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও চোট আঘাত ভাবাচ্ছে ভারতীয় দলকে। অধিনায়ক রোহিত শর্মা তো ছিটকে গেছেনই। পেসার নবদীপ সৈনিরও খেলা হচ্ছে না ঢাকা টেস্টে। তিনি পেটের পেশিতে চোট পেয়েছেন। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বুড়ো আঙুলে চোট পাওয়া রোহিত সুস্থ হয়ে উঠছেন। কিন্তু সামনে প্রচুর ক্রিকেট থাকায় তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সৈনিকে নিয়ে মঙ্গলবার বিসিসিআই জানিয়েছে, চোটের পর সৈনি এখন ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন নিয়ে কাজ করবেন। অবশ্য সৈনি ছিটকে যাওয়ায় তা সফরকারীদের পেস বোলিং অপশনে ভীষণভাবে প্রভাব ফেলেছে। প্রথম পছন্দের দুই পেসার জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সামি এরইমধ্যে চোটের কারণে এই সফর মিস করেছেন। তাদের জায়গায় ঢাকা টেস্টে বোলিংয়ে নেতৃত্ব দেবেন মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব। কিন্তু নতুন করে কেউ চোট পেলে বা তৃতীয় বোলারের প্রয়োজন পড়লে তখন অপশন হিসেবে থাকছেন কেবল শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকাট। রোহিত শর্মা না থাকায় ঢাকা টেস্টে লোকেশ রাহুলকেই নেতৃত্ব দিতে হবে। তার ডেপুটি হিসেবে থাকবেন চেতেশ্বর পূজারা। তাছাড়া রোহিতের অনুপস্থিতিতে চট্টগ্রাম টেস্টে প্রথম সেঞ্চুরি হাঁকানো শুভমান গিল শেষ টেস্টেও ওপেনিং করবেন। তার ওপেনিং পার্টনার থাকবেন রাহুল। মিরপুরে সিরিজের শেষ টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।