সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত রাহুল

অনলাইন ডেস্ক :

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে অনিশ্চিত ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ব্যাট করার সময় ডান-হাতে ব্যাথা পান রাহুল। রাহুলকে ব্যাটিংয়ে থ্রো-ডাউন করাচ্ছিলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। হঠাৎ একটি বল লাফিয়ে রাহুলের হাতে লাগে। চোট পাওয়া জায়গায় স্প্রে করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে আর অনুশীলন করেননি রাহুল। রাহুলকে পর্যবেক্ষণে রেখেছে ভারতীয় দলের চিকিৎসকরা। রাহুল খেলতে পারবেন কি-না, এ বিষয়ে টিম ম্যানেজমেন্ট নির্দিষ্ট করে কিছু বলেনি। রাহুলের ইনজুরি নিয়ে রাঠোর বলেন, ‘রাহুল হাতে ব্যাথা পেয়েছে। ইনজুরি খুব বেশি গুরুতর নয়। আশা করছি ম্যাচের আগে সুস্থ হয়ে যাবে সে। চিকিৎসকরা নজর রাখছে। আশা করছি ভাল খবর পাবো।’ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লিপে ফিল্ডিংয়ের সময় বাঁ-হাতের বুড়ো আঙুলের ইনজুরিতে পড়েন রোহিত। এজন্য সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে এবং চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি। রোহিতের পরিবর্তে চট্টগ্রাম টেস্টে দলকে নেতৃত্ব দেন রাহুল। চট্টগ্রামে হওয়া প্রথম টেস্টে ১৮৮ রানে জয় পেয়েছিলো ভারত।