সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

টাঙ্গাইলে রেললাইন থেকে ২ জনের লাশ উদ্ধার

ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ঢাক-উত্তরবঙ্গ রেললাইন থেকে বৃহস্পতিবার সকালে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- পাবনা জেলার সাথিয়া উপজলার কাশিনাথ গ্রামের চঞ্চল সিকদারের ছেলে সাগর সিকদার ও একই উপজেলার আহমদপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে সজিব।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তারা একটি প্রাইভেটকারে ঢাকা থেকে পাবনা ফেরার পথে বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কালিহাতীর হাতিয়ায় পৌঁছনোর পর একটি বাস তাদের প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় তারা গাড়ি থেকে নেমে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করতে থাকে।

তাদের ধারণা- পরবর্তী সময়ে তারা ট্রেনে কাটা পড়ে মারা যায়।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ি কর্মকর্তা ফজলুল হক এই দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

—-ইউএনবি