সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

নিউ নেশন সংবাদ প্রকাশের পর সেই কাঠের পুলটি নতুন করে তৈরী করে দেন ডামুড্যা উপজেলা নির্বাহী

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

গত ২৪ নভেম্বর ৫০টি পরিবারের একটাই ভরসা ছিল কাঠের পুল শিরোনামে ডেইলী নিউনেশন অনলাইনের খবরটি প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের নির্দেশ পুলটি নতুন করে তৈরী করা হয়। পুলটি হওয়ায় ৬৯নং মহিউদ্দিন হাওলাদার গঙ্গেশকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও এলাকার জনগণের মুখে হাসি ফুটেছে। গঙ্গেশকাটি গ্রামের বাসিন্দা রীনা বেগম বলেন এই পুলটি তৈরীর আদেশ দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট আমরা কৃতজ্ঞ। এখন থেকে বিদ্যালয় তথা এলাকার জনগণর যাতায়াতে আর কোন বাধা রইলো না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন বিষয়টি আমরা নিউনেশন পত্রিকার মাধ্যমে জেনে পুলটি এক সপ্তাহের মধ্যে টেকশই এবং মজবুত করে তৈরী করে দেই। এতে ছাত্র ছাত্রী তথা এলাকাবাসীর যাতায়াতে আর কোন বাধা রইলো না। ফলে এলাকাবাসী এবং উপজেলা প্রশাসন খুবই আনন্দিত।