সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলিষাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে ইরফান (৩৪) ও মৌবাড়ীয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে আশিক (২৪)। তারা দুজনই মোটরসাইকেল আরোহী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলিষাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকা দিয়ে ইরফান ও আশিক মোটরসাইকেলে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলির সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দু’জন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

—ইউএনবি