সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

ভারতের মাটিতে বিশ্বকাপ, যা বললেন পিসিবির নতুন চেয়ারম্যান

অনলাইন ডেস্ক :

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। সেই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ করা নিয়ে রয়েছে শঙ্কা। সদ্য সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারতীয় দল যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে বিশ্বকাপ খেলতে ভারতে সফর করবে না পাকিস্তান দল। দায়িত্ব নিয়ে এই বিষয়ে কথা বলেছেন পিসিবির নতুন চেয়ারম্যান নাজম শেঠি। আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রসঙ্গে শেঠি বলেন, ‘যদি সরকার বলে যে ভারতে যেও না, তাহলে আমরা যাব না। ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক মাথায় রেখে সত্যি কথাটা বলা দরকার। আমরা একে অপরের বিরুদ্ধে খেলব কিনা বা সে দেশে যাব কিনা, এটা সরকারি মহলে সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ সরকারেরই ক্ষমতা রয়েছে এ ব্যাপারে শেষ কথা বলার। ’পাকিস্তানের মাটিতে আসন্ন এশিয়া কাপ প্রসঙ্গে শেঠি বলেন, ‘আগে দেখে নিই পরিস্থিতি কী। সেই অনুযায়ী এগোতে হবে। যে সিদ্ধান্তই নিই না কেন, বাকিদের থেকে যাতে বিচ্ছিন্ন না হয়ে পড়ি সেই খেয়াল রাখব সবসময়। ’ মিকি আর্থারকে ফের কোচ করা সম্পর্কে শেঠি জানান, ‘এই মুহূর্তে মিকি (আর্থার) ডার্বিশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ। ওর সঙ্গে কথা বলেছি। আগামী ৮-১০ দিনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ’