সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। যা দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

বুধবার সকাল সাড়ে ৭টার সময় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

নগরের ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গোডাউনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিবিএলের এক ইউনিট ও জয়দেবপুরের দুই ইউনিটসহ মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি।

উল্লেখ্য, দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি।

—-ইউএনবি