সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জামালপুরে মেয়েকে অপমানজনক শব্দ ব্যবহার, প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা!

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪২ বছর বয়সী এক বাবাকে তার মেয়ের বিরুদ্ধে অপমানজনক শব্দ ব্যবহারের প্রতিবাদ করায় মঙ্গলবার প্রতিবেশীরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

নিহত মানিক মিয়া মেলান্দহ পৌরসভার নয়ানগর গ্রামের বাসিন্দা।

এই হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কাশেদ আলী (৪৫), তার স্ত্রী পারভিন বেগম (৩৪) ও তাদের সহকর্মী বেলায়েত হোসেন (৩৫)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, অভিযুক্ত কাশেদের ছেলে আবদুল্লাহ (৮) ভিকটিমের মেয়ে মিতালী (৭) কে ‘হিজড়া’ বলে ডাকলে মঙ্গলবার বিকালে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।

গালিগালাজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গ্রেপ্তার ব্যক্তিরা মানিককে লোহার রড ও অন্যান্য জিনিস দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তারা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন হত্যার খবর নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

—-ইউএনবি