সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন

জনপ্রিয় অভিনেতা-গায়ক চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী মঙ্গলবার রাতে শহরের একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯০ বছর।

রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতার বাবা। মঙ্গলবার রাতে অভিনেত্রী ও চঞ্চল চৌধুরীর বন্ধু শাহনাজ খুশি তার ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার পাবনার সুজানগর উপজেলার কামারহাটস্থ চঞ্চল চৌধুরীর নিজ গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

রাধা গোবিন্দ চৌধুরীকে বার্ধক্যজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

বাবার অসুস্থতার কথা উল্লেখ করে চঞ্চল চৌধুরী ২৫ ডিসেম্বর তার ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘১৩ দিন ধরে আমার বাবা লাইফ সাপোর্টে আইসিইউতে আছেন। আমরা এখন শুধু দিন গুনছি।’

—-ইউএনবি