সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

২৮ ঘণ্টা পর নিভলো সুন্দরবনের আগুন

নিজস্ব প্রতিবেদক :

অবশেষে ২৮ ঘণ্টা পর নিভেছে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকার আগুন। ফায়ার সার্ভিস, বন বিভাগ, সিপিজি সদস্য, স্থানীয়দের চেষ্টা ও বৃষ্টির পানিতে আগুন নেভানো হয়।

তবে পুরোপুরি আগুন নিভতে আরও কয়েক ঘণ্টা লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দিনে পানি দিয়ে আগুন নেভানো শুরু করা হয়। দুপর ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানি ও সবার সম্মিলিতভাবে চেষ্টায় আগুন অনেকটা নিভে এসেছে। তবে এখনও কিছু কিছু জায়গায় আগুন জ্বলে উঠছে। ততক্ষণ পর্যন্ত আগুন সম্পূর্ণ নিভে না যাবে ততক্ষণ পর্যন্ত পানি দেওয়া হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বাংলানিউজকে বলেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন নিভে এসেছে।

সোমবার (৩ মে) দুপুরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বন বিভাগ। এই আগুনে অন্তত ৫ একর বনভূমি পুড়েছে বল ধারণা করছে স্থানীয়রা।