সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

র‌্যাংকিংয়ে কোহলিকে পেছনে ফেললেন লিটন

অনলাইন ডেস্ক :

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকা ভারতের বিরাট কোহলিকে পেছনে ফেললেন লিটন দাস। ৭০২ রেটিং নিয়ে ক্যারিয়ার সেরা ১২তম স্থানে উঠে এসেছেন লিটন। এছাড়া বাংলাদেশের পক্ষে টেস্ট ফরম্যাটে ব্যাটারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে মোমিনুল হক, জাকির হাসান ও নুরুল হাসানের। বোলিংয়ে উন্নতি হয়েছে তাইজুল ইসলাম-মেহেদি হাসান মিরাজ ও অধিনায়ক সাকিব আল হাসানের। ঢাকায় ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২৫ ও ৭৩ রান করেন লিটন। দ্বিতীয় ইনিংসে লিটনের ৭৩ রানের সুবাদেই ভারতকে ১৪৫ রানের টার্গেট ছুঁেড় দিতে পারে বাংলাদেশ। ৭০২ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন লিটন। দ্বিতীয় টেস্টে ৮৯ রান করেছেন মোমিনুল। পাঁচ ধাপ এগিয়ে ৬৮তম স্থানে আছেন তিনি। ভারতের বিপক্ষে সিরিজে অভিষেক হয় ওপেনার জাকিরের। চট্টগ্রামে প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছিলেন তিনি। ঢাকা টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৫ ও ৫১ রানের ইনিংস খেলেন জাকির। সাত ধাপ এগিয়ে ৭০তমস্থানে জায়গা করে নিয়েছেন জাকির। পাঁচ ধাপ এগিয়ে ৯৩তমস্থানে উঠেছেন নুরুল হাসান সোহান। বোলিংয়ে ঢাকা টেস্টে মিরাজ ৬ ও তাইজুল ৪ উইকেট নেন। দু’জনই দুই ধাপ করে এগিয়েছেন। বোলিং তালিকায় তাইজুল ২৮ ও মিরাজ ২৯তমস্থানে আছেন। মিরাজের মত ঢাকা টেস্টে ৬ উইকেট নেন সাকিব। এক ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন টাইগার অধিনায়ক। ঢাকা টেস্টে ভারতের জয়ে বড় অবদান ছিলো স্পিনার রবীচন্দ্রন অশি^নের। বল হাতে ৬ উইকেট নেন। বোলারদের তালিকায় পঞ্চমস্থানে উঠেছেন অশি^ন। সতীর্থ জসপ্রিত বুমরাহর মত ৮১২ রেটিং তার। চতুর্থস্থানে আছেন বুমরাহ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ¦লে উঠেন অশি^ন। ১৪৫ রানের টার্গেটে ৭৪ রানে ৭ উইকেট পতনে হারের মুখে ছিটকে গিয়েছিলো ভারত। অষ্টম উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে ৩ উইকেটের জয় এনে দেন অশি^ন। ব্যাট হাতে অপরাজিত ৪২ রান করেন তিনি। তিন ধাপ এগিয়ে ৮৪তমস্থানে উঠেছেন অশি^ন। অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থান ধরে রেখেছেন তিনি। ঢাকা টেস্টে ৮৭ ও অপরাজিত ২৯ রান করে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা ১৬তম স্থানে উঠেছেন আইয়ার।