সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে তিন দিনব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি, সিলেট :

‘বাংলাদেশ সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক সমিতি’র উদ্যোগে ও ‘সিয়ানাহ ট্রাস্ট’র ব্যবস্থাপনায় সিলেটে ৩ দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। ২৮-৩০ ডিসেম্বর (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) মহানগরের কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বইমেলার আয়োজক কমিটি।
সিলেট জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস- বিশিষ্ট শায়খ মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ির সভাপতিত্বে এবং কবি-মুহতামিম মীম সুফিয়ান ও মাওলানা আহমেদ জাকারিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, ভাষাসৈনিক অধ্যক্ষ মসউদ খান, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী, মাওলানা আতাউল হক জালালাবাদী, অধ্যক্ষ লুৎফুর রহমান হুমায়দী, মাওলানা শাহ নযরুল ইসলাম, মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা শাহ মমশাদ, মাওলানা ফখরুয যামান, মাওলানা আহমদ কবীর বিন আমকুনী, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা তালেবুদ্দিন শমশেরনগরী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা মনজুরে মাওলা, মাওলানা ইমদাদুল হক নুমানী, মাওলানা এহতেশামুল হক কাসেমী, মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মুফতি জিয়াউর রহমান ও মাওলানা আসাদ বিন সিরাজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- ইসলামি সভ্যতা, সংস্কৃতি ও প্রাচীন ইতিহাস বিভিন্ন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন বইমেলার বিকল্প নেই। তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার আমাদের বই থেকে দূরে সরিয়ে দিচ্ছে। একটি ভালো বই একজন মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর ইসলামি বই তো আদর্শ জীবন গড়ার অন্যতম মাধ্যম।
এমন একটি বইমেলা সিলেটবাসীকে উপহার দেওয়ার জন্য ‘বাংলাদেশ সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক সমিতি’র প্রশংসা করেন বক্তারা।
আলোচনা শেষে উদ্বোধনী অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দকে আয়োজক কমিটির পক্ষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বইমেলা আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছেন সিলেটের সচেতন আলেমসমাজ।