সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রংপুর অঞ্চলের ৫৬ জন সেরা করদাতাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

কর অঞ্চল-রংপুর এর অধিক্ষেত্রাধীন রংপুর সিটি কর্পোরেশন ও জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী সেরা করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে রংপুর আরডিআরএস ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে এই সম্মাননা ও ক্রেস্ট প্রদানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম, রংপুর কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।

রংপুর কর অঞ্চলের কমিশনার শাহীন আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রংপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মির্জা আশিক রানা। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার শেখ কামরুজ্জামান, উপ-কর কমিশনার সৈয়দ নুরুল হুদা, রাউফুর রহমান, এস এম গালিব ফারুকসহ কর অঞ্চল-রংপুরের কর পরিদর্শক এবং বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে কর অঞ্চল-রংপুর এর অধিক্ষত্রাধীন রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলাভুক্ত মোট ৫৬ জন সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। এবছর প্রতিটি জেলা ও সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ করপ্রদানকারী করদাতা হিসেবে ৩ জন, দীর্ঘমেয়াদী আয়কর প্রদানকারী করদাতা হিসেবে ২ জন, সর্বোচ্চ মহিলা করপ্রদানকারী করদাতা হিসেবে ১ জন এবং সর্বোচ্চ ৪০ বছরের নিচে তরুন পুরুষ করদাতা হিসেবে ১ জনসহ মোট ৭ জন করে সর্বমোট ৫৬ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়।