সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কলাপাড়ায় ইট টানা ট্রলার ও মাছ ধরা ট্রলারের মুখোমুখি সংর্ঘষে ৬ জেলে আহত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় ইট টানা ট্রলার ও মাছ ধরা ট্রলারের মুখোমুখি সংর্ঘষে ৬ জেলে আহত হয়েছে। এরা হলো জেলে আনোয়ার (৫৫), ইলিয়াস (৩০), ইয়াকুব হোসেন (৩৫),জাহিদুল ইসলাম (২২),জহিরুল ইসলাম (১৭), মিারজ(২০)। এ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পয়ারাবন্দর এলাকা সংলগ্ন আন্দারমানিক নদীতে। ওই রাতে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত জেলে আনোয়ার ও ইলিয়াকে ভর্তি করা হয়। এদেরমধ্যে জেলে ইলিয়াকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে বরিশাল পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
মাছ ধারা ট্রলারের মালিক কুদ্দুস মাঝি বলেন, তারা ট্রলার নিয়ে মাছ শিকাররে জন্য রামনাবাদ চ্যানেলে যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি ইট টানা ট্রলারে ধাক্কা দেয়। এতে তাদের ট্রলারে থাকা জেলেরা গুরুতর আহত হয়। তবে তার ট্রলারে ৮ জন জেলে ছিলো প্রত্যেকে কম বেশি আহত হয়েছে বলে তিনি জানান।
কলাপাড়া থানার ওসি মো. জমিস বলেন, খবর শুনে তৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন।