সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ফাঁসির দন্ডপ্রাপ্ত ভাড়াটে খুনি গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (বাউফল) :

পটুয়াখালীর বাউফলে একজন ফাঁসির দন্ডপ্রাপ্ত ও ১০ বছরের সশ্রম দন্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ টিম। বুধবার দুপুরে তাদেরকে পটুয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাউফল থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ভুরুঙ্গামারী থানার একটি হত্যা মামলায় (মামলা নম্বর ১০, তাং ১৫/১/১৪) ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আদালত পলাশ গাজীকে (৩৫) কে মৃত্যুদন্ডদেন। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিলো। বাউফল থানা পুলিশ ও র‌্যাব-৩ এর একটি দল গত সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে নারায়নগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পলাশ গাজীর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। তিনি বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামের বাসিন্দা মো. চান্দু গাজীর ছেলে। অপর দিকে আবুল বাশার (৪০) কে ২০১৪ সালের একটি ডাকাতি মামলায় (মতলব দক্ষিণ থানার মামলা নম্বর ৬৮) ২০২২ সালের ২২ সেপ্টেম্বর চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত ১০ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ডও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। তাঁকে গতকাল মঙ্গলবার দুপুরে বাউফল থানা পুলিশ র‌্যাব-৩ এর সহায়তায় যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের সূর্য্যমনি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল বারেক মীর। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনজানানপলাশ ভাড়াটে খুনি, তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছ, আর আবুল বাশার চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য।’