সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

লেভানদোভস্কির গোলে ১-১ গোলে ড্র করলো বায়ার্ন

অনলাইন ডেস্ক :

বুন্ডেসলিগায় গত আসরের রেকর্ড গোলদাতা রবের্ত লেভানদোভস্কি নতুন মৌসুমের শুরুতেও পেলেন জালের দেখা। কিন্তু প্রত্যাশিত জয় পেল না বায়ার্ন মিউনিখ। শিরোপাধারীদের রুখে দিল বরুশিয়া মনশেনগ্লাডবাখ। মনশেনগ্লাডবাখের বরুশিয়া-পার্কে শুক্রবার আসরের উদ্বোধনী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের দশম মিনিটেই গত নয় আসরের চ্যাম্পিয়নদের জালে বল পাঠায় স্বাগতিকরা। সতীর্থের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড আলাসান প্লিয়া। দারুণ নৈপুণ্যে ৪২তম মিনিটে সমতা টানেন লেভানদোভস্কি। জসুয়া কিমিখের কর্নারে বাঁ পায়ের ভলিতে ঠিকানা খুঁজে নেন গত আসরে রেকর্ড ৪১টি গোল করা পোলিশ স্ট্রাইকার। অধিকাংশ সময় বল দখলে নিয়ে চাপ ধরে রাখা বায়ার্ন পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে তিন পয়েন্ট নিশ্চিত করার সুযোগ পেয়েছিল। কিন্তু কিংসলে কোমানের বাইলাইন থেকে বাড়ানো কাটব্যাক ফাঁকায় পেয়েও কিমিখ লক্ষ্যভ্রষ্ট শট নিলে হতাশায় মাঠ ছাড়ে টানা ৯ বারের চ্যাম্পিয়নরা। এতে তরুণ কোচ ইউলিয়ান নাগেলসমানের নতুন অধ্যায় জয়ের শুরুর আশাও ভেস্তে গেল। গত ১ জুলাই দায়িত্ব নেওয়া ৩৪ বছর বয়সী এই জার্মানের কোচিংয়ে প্রাক-মৌসুমে চারটি প্রীতি ম্যাচ খেলে একটিও জিততে পারেনি বায়ার্ন।