সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

রংপুরে পত্রিকা বিক্রেতা ও মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে সংবাদপত্র হকার্স ইউনিয়নের পত্রিকা বিক্রেতা ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়।
বুধবার বিকেল ৩ টায় রংপুরে সংবাদপত্র হকার্স ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে শীতকালীন কম্বল বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রংপুর ড. চিত্রলেখা নাজনীন। এতে ২৫০জন পত্রিকা বিক্রেতা কে শীতকালীন কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, সহকারী কমিশনার আহমেদ লাবীব জিসান, বিশিষ্ট সমাজ সেবক লতিফুর রহমান মিলন সহ হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ ও পত্রিকা বিক্রেতাগণ। এদিকে গতকাল দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন । এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মোছাদ্দেক হোসেন বাবলু . মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীর সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এতে ৩শ জন অসহায় দুস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয় ।