সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ডামুড্যায় আশ্রায় প্রকল্পের বাসিন্দাদের মাঝে কবুতর ও বাসা বিতরণ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় প্রশাসনের উদ্যোগে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ এর বাসিন্দাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কবুতর ও শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। তিনি আশ্রায়ন প্রকল্প বাসিন্দাদের ঘরের আঙ্গিনায় ও আশেপাশে বিভিন্ন সবজি বাগান ও বিভিন্ন ফুলের বাগান দেখে ধন্যবাদ জানান তাদেরকে। আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা কালু বেপারী ৪০টি কবুতরের মালিক। তিনি আশ্রায়ন প্রকল্পের ঘর পেয়েই কবুতর ও হাস মুরগি পালন করে আসছেন। এগুলো পালন করে তিনি সাবলম্বী হয়েছেন। জেলা প্রশাসক তাকে আরো কছিুসংখ্যক কবুতর ও বাসা দেন। তিনি বলেন প্রধানমন্ত্রী এটাই চেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।