সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রাতের আধাঁরে কুয়াকাটা সৈকতের বালু উত্তোলন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):

রাতের আধাঁরে কুয়াকাটা সৈকত থেকে বালু কেটে নিয়েছে একটি চক্র। তৈরি হয়েছে বড় আকারে গর্ত। জিরো পয়েন্টের পশ্চিম দিকে ড্রেজার মেশিন দিয়ে সৈকতের এ বালু উত্তোলন করা হয়। এতে রীতমিতো একটি পুকুরে পরনিত হয়েছে। হঠাৎ সৈকতে এ গর্ত দেখে হতভম্ব স্থানীয় ও পর্যটন সংশ্লষ্টি ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, গত ১ জানুয়ারি রাতে নুর মোহাম্মদ নামের এক ব্যবসায়ী ড্রেজার মশেনি দিয়ে বালু উত্তোলন করে। এ বালু একটি ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে লাগিয়েছেন। এর ফলে বিরাট একটি গর্তের সৃষ্টি হয়েছে। পর্যটকসহ দর্শনার্থীদের এ গর্তটি পড়ে আহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে রাতের বেলা সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে।
পর্যটকরা বলেছেন, কুয়াকাটা সৈকতের শ্রী নষ্ট হয়েছে। এছাড়া এত বড় গর্ত হওয়ায় আগত পর্যটকদের ছোট বাচ্চাদরে নিয়ে ভয় থাকতে হবে। তাই প্রশাসনের সুনজর দেয়া দরকার।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দীক সাংবাদিকদের জানান, তিনি খোঁজ-খবর নিয়ে দেখছেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।