সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

শেরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ীতে হাতি দেখতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছে । শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উপজেলার সীমান্তে কাটাবাড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে । নিহত শরিফুল আলম (২৫) দাওধারা-কাটাবাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত বন্য হাতির দল সীমান্তে পাহাড়ি এলাকায় অবস্থান করছে। খাবারের সন্ধানে হাতিগুলো প্রায় লোকালয়ে নেমে আসে । বন্য হাতির দলটি নালিতাবাড়ী সীমান্তের বিভিন্ন গ্রামে মাঝে মধ্যেই বিচরণ করে এবং তাণ্ডব চালায় । শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্য হাতি দেখতে পাহাড়ের গহীনে যায় শরিফুল। এসময় অসাবধানতাবশত হাতির কাছাকাছি চলে গেলে একটি হাতি শরিফুলকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে ।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।