সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১৯ জন গুলিবিদ্ধ

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ ঘটনায় কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বাঐতারা গ্রামের রুবেল নামে এক ব্যক্তির সঙ্গে একই গ্রামের আলম হোসেন নামে এক দলিল লেখকের ভূমি অফিস থেকে দলিল ওঠানো নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এসময় আরিফ হোসেন নামে এক যুবক তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছুঁড়লে ১৯ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

—ইউএনবি