সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রাঙামাটির পুলিশ ট্রেনিং সেন্টারে ৩ পুলিশ গুলিবিদ্ধ, ভর্তি

রাঙ্গামা‌টির কাউখালীর পু‌লিশ স্পেশাল ট্রেনিং সেন্টার (‌পিএস‌টিএস) এ বা‌র্ষিক ফায়ারিং প্রশিক্ষণের সময় একজন নারীসহ তিন পু‌লিশ গু‌লি‌বিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বেতবু‌নিয়ায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- কনস্টেবল মিনু আরা বেগম (আকবরশাহ থানা)), অভি বড়ুয়া (বাকলিয়া থানা) ও সুমন কান্তি দে (বাকলিয়া থানা)। তারা তিনজনই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল পদে কর্মরত আছেন।

ঘটনাস্থ‌লে উপ‌স্থিত প্রশিক্ষ‌ণের টিম লিডার সহকারী ক‌মিশনার ডি‌বি (প‌শ্চিম) সিএমপি ‌মো. তা‌রেক আজিজ ও কাউখালী থানার পু‌লিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের এক‌টি টিম বা‌র্ষিক ফায়ার প্রশিক্ষ‌ণের জন‌্য বুধবার সকালে বেতবু‌নিয়া পু‌লিশ স্পেশাল ট্রেনিং সেন্টা‌রে আসে তারা যথা‌নিয়মে ফায়া‌রিং প্রশিক্ষণও শুরু করে। চট্টগ্রাম পু‌লিশ লাইন‌সের‌ নারী কন‌স্টেবল নার‌গিছ আক্তার ফায়া‌রিং শুরু করলে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তার হা‌তে থাকা অ‌স্ত্রও ঘুরে যায়। এতে তার হা‌তে থাকার অস্ত্রের গু‌লি‌তে চট্টগ্রামের পাহাড়তলী থানার নারী  কনস্টেবল মিনু আরা, কন‌স্টেবল অভি বড়ুয়া ও সুমন দে শরী‌রের বি‌ভিন্নস্থানে গু‌লি‌বিদ্ধ হয়।

পড়ে অন‌্যান‌্য সঙ্গীয় ফোর্সরা তা‌দের দ্রুত উদ্ধার ক‌রে চমেক হাসপাতা‌লে পাঠান। বর্তমানে তারা চমেক হাসপাতালে ভর্তি আছেন।

—-ইউএনবি