সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

চমেকে কিডনি ডায়ালাইসিসের ফি বৃদ্ধি: সড়ক অবরোধ করে রোগীদের বিক্ষোভ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত রোগী ও তাদের স্বজনরা এবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্রধান গেটের সামনের সড়ক অবরোধ করেন তারা।

এর আগে দুইদিন টানা ডায়ালাইসিস সেন্টারের সামনে বিক্ষোভ করেছিল রোগীরা।

হাসপাতালের সামনে প্রধান ফটকে রাস্তায় অবস্থান নেয়ায় সড়কের উভয় পাশে যানজট তৈরি হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়েছেন আন্দোলনরত রোগী ও রোগীর স্বজনেরা।

আন্দোলনরত রোগী ও রোগীর স্বজনরা জানিয়েছেন, প্রতিমাসে একজন রোগীকে আট বার কিডনি ডায়ালাইসিস করতে হয়। এরমধ্যে দুইবার দুই হাজার ৭৯৫ টাকা করে পরিশোধ করলেও বাকি ছয়বারই ৫১০ টাকা করে পরিশোধ করতে হতো একজন রোগীকে। কিন্তু নতুন বছরের শুরুতে এসে দু’বারের পরিবর্তে তা চারবার করা হয়। তাও আবার ফি বাড়িয়ে দুই হাজার ৯৩৫ টাকা করা হয়েছে। আর বাকি চারবার ৫৩৫ টাকা করা হয়েছে।

এতে প্রতি রোগীর ডায়ালাইসিস ফি প্রায় দ্বিগুণ বেড়ে গেছে বলেও অভিযোগ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে রোগীরা এবার রাস্তায় নেমেছে। সকাল থেকে তারা সড়কেই বসে আছে। একারণে রাস্তায় যানজট লেগে গেছে।’

এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম আহসান বলেন, ‘সড়ক অবরোধের বিষয়টি আমার জানা নেই।’

—-ইউএনবি