সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কোয়ার্টার ফাইনাল থেকে ম্যানসিটির বিদায়

অনলাইন ডেস্ক :

ইংলিশ ফুটবল লিগ কাপ (ইএফএল কাপ) থেকে বিদায় নিয়েছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে সিটিজেনদের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে সাউদাম্পটন। ঘরের মাঠ সেন্ট মেরিস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটিকে ২-০ গোলে হারিয়েছে সাউদাম্পটন। ম্যাচের ২৩তম মিনিটে লিয়ানকোর পাস থেকে বল পেয়ে গোল করেন সেকোউ মারা। এর পাঁচ মিনিট পর ফের ম্যানসিটির জালে বল পাঠায় সাউদাম্পটন। এবার গোল করেন মৌসা জেনিপো। লাভিয়ার সহায়তায় দলের ব্যবধান বাড়ান দিগুণ তিনি। প্রথমার্ধের এই দুই গোলেই ম্যাচের ফল নির্ধারণ হয়। ম্যাচের ৭২ শতাংশ সময় বল দখলে রেখেও জিততে কোনো গোল করতে পারেনি ম্যানসিটি। আর্লিং হালান্ড, হুলিয়ান আলভারেজ, ফিল ফোডেনরা লক্ষ্যভেদ করতে পারেননি একবারও। পরপর দুবছর এই টুর্নামেন্টে ব্যর্থ হলো পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে থাকলেও এই কাপে খর্ব শক্তির সাউদাম্পটনের কাছে হেরে বিদায় নিতে হলো তাদের।