সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের মিরাজ

অনলাইন ডেস্ক :

মাঠের খেলায় গেলো বছরটা দুর্দান্ত পার করেছেন মেহেদি হাসান মিরাজ। ২০২২ সালে ব্যাট বল দুটোতেই দুর্দান্ত সময় কাটিয়েছেন মিরাজ। ২২ গজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার স্বরূপ এবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিলেন টাইগার অলরাউন্ডার। ২০২২ সালে ১৫ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন মিরাজ। বল হাতে ২৮.২০ গড়ে ২৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৩৩০ রান। ব্যাটিং গড় ছিলো ৬৬, রয়েছে ভারতের বিপক্ষে একটি সেঞ্চুরি আর একটি ফিফটিও। আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। মিরাজ বাদে বাংলাদেশের আর কেউ জায়গা পাননি আইসিসির একাদশে। এদিকে, টি-টোয়েন্টির পর ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এছাড়া, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ড থেকে দুজন করে জায়গা পেয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শ্রেয়াস আইয়ার, শাই হোপ, টম ল্যাথাম (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, সিকান্দার রাজা, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।