সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। আসরের স্বাগতিক ওমান রয়েছে বাংলাদেশের গ্রুপে। তাই মাহমুদউল্লাহদের খেলা হওয়ার কথা মাসকাটে। যদিও আইসিসি এখনও ভেন্যু নিশ্চিত করেনি। তবে বাংলাদেশ দল ওমানে ম্যাচ হবে ধরেই নিজেদের প্রস্তুতির পরিকল্পনা সাজাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ওমানে প্রস্তুতি ক্যাম্প করবে লাল-সবুজ জার্সিধারীরা। এজন্য অবশ্য আইসিসির সিদ্ধান্তের অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘ওমানে আমাদের প্রি-ইভেন্ট ক্যাম্পের পরিকল্পনা রয়েছে। এখনও কথা চলছে। চূড়ান্ত হলে জানবেন। আইসিসির সঙ্গেও বোঝাপড়ার ব্যাপার আছে। কয়দিন কোয়ারেন্টিন করতে হবে, যেখানে ক্যাম্প করবো, সেখানে নিয়মকানুন কী কী রয়েছে- এসব বিষয়ে আমাদের ক্রিকেট অপারেশনস বিভাগ কাজ করছে। আইসিসির প্রতিক্রিয়া পেলেই চূড়ান্ত করতে পারবো।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে রাউন্ড ওয়ান পেরিয়ে সুপার-১২তে জায়গা করে নিতে হবে সাকিব-তামিমদের। প্রথম পর্বের লড়াইয়ে তারা নিজেদের গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। ‘বি’ গ্রুপে সঙ্গী স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। এই গ্রুপে চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ মূল পর্বে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে। আর রানার্স-আপ হলে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ১৭ অক্টোবর থেকে শুরু হবে প্রথম রাউন্ড। ফাইনাল হবে ১৪ নভেম্বর।