সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ঢাবি ও অধিভুক্ত প্রতিষ্ঠানের ১১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ

ফাইল ছবি

নিয়ম-নীতি লঙ্ঘন ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অভিযোগে ১১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় শিক্ষার্থীদের শাস্তির এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিন্ডিকেটে পাসের পর এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি বলেন, বহিষ্কৃত ছাত্র বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সুরজা সেন হলের জিম নাজমুল। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ইভটিজিংয়ের দায়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ইভটিজিং, বিশ্ববিদ্যালয়ের নিয়ম পরিপন্থী আচরণ ও মাদক সেবনের অভিযোগে ১১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

কমিটি বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের ১১৩ জনকে শাস্তি প্রদান করে। অধিভুক্ত কলেজের প্রায় ১০৯ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও দায়িত্ব পালনের সময় শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য দুই থেকে চার বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

ঢাবির অপর চার শিক্ষার্থীকেও শৃঙ্খলা ভঙ্গের দায়ে সর্বোচ্চ দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।

—-ইউএনবি