সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

‘নাগিন নাচ’ দেখালেন ভারত অধিনায়ক কোহলি

অনলাইন ডেস্ক :

২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘নিদাহাস ট্রফি’তে মুশফিকুর রহিমের নাগিন নৃত্য বিখ্যাত হয়ে গিয়েছিল। যদিও এই নৃত্যের ‘আবিস্কারক’ নাজমুল ইসলাম অপু। ম্যাচ জয়ের পর টাইগাররা এখন আর ‘নাগিন নাচ’ দেখায় না। অপুও অনেকদিন জাতীয় দলের বাইরে আছেন। এই অবসরে দর্শকদের ‘নাগিন নাচ’ দেখালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেটাও লর্ডসের বিখ্যাত ব্যালকনিতে। ২০০৭ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে জামা উড়িয়েছিলেন লর্ডসের ওই ব্যালকনিতে দাঁড়িয়ে ভারতের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গুলী। সেই সময় এটা নিয়ে বিতর্ক হলেও সৌরভের সেই জার্সি ওড়ানো বিখ্যাত হয়ে আছে। সেখানে দাঁড়িয়েই এবার নাগিন ডান্স দেখালেন কোহলি। ঘটনাচক্রে লর্ডস টেস্ট দেখতে সৌরভ গাঙ্গুলীও ইংল্যান্ড গেছেন। সাবেক ভারত অধিনায়কের সামনেই কোহলি এই কা- ঘটিয়ে ফেলেন। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে নাচতে দেখা যায় কোহলিকে। সেই সময় তার পাশে ছিলেন মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়ালরা। সকলকেই হাসতে দেখা যায়। কোহলিও দাঁত বের করে হাসছিলেন। ভারত অধিনায়কের এই নাচের ভিডিও এবং ছবি সোশ্যাল সাইটে এখন ভাইরাল। কোহলির আচরণ নিয়ে এমনিতেই ক্রিকেটপ্রেমীদের একাংশ বিরক্ত। এই নাচ দেখে তাদের বিরক্তি যেন আরও বেড়েছে। যদিও লর্ডস টেস্ট কোহলির দল বেকায়দায় আছে। ৬ উইকেট হারিয়ে তাদের লিড মাত্র ১৫৪ রানের।