সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ওয়াহাব রিয়াজ পাঞ্জাবের তত্ত্বাবধায়ক ক্রীড়ামন্ত্রী

অনলাইন ডেস্ক :

খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে ব্যস্ত সময় কাটছে ওয়াহাব রিয়াজের। এর মধ্যেই পেলেন নিজ প্রদেশের মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্তির খবর। পাঞ্জাবের তত্ত্বাবধায়ক ক্রীড়ামন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে পাকিস্তানি পেসারকে। লাহোরে গভর্নর বালিগ উর রেহমানের বাসভবনে বৃহস্পতিবার নবনির্বাচিত মন্ত্রীদের শপথগ্রহণ হয়। খেলার কারণে দেশের বাইরে থাকায় সেখানে উপস্থিত ছিলেন না ওয়াহাব। তবে পাকিস্তানি সংবাদমাধ্যম জিওসুপার ডট টিভিকে ৩৭ বছর বয়সী এই পেসার নিশ্চিত করেছেন, যথাসময়ে দেশের সবচেয়ে বড় প্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব বুঝে নেবেন তিনি। ওয়াহাবসহ মোট ১১ জনকে এই দফায় দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে বিলাল আফজাল, এসএম তানভির, ড. জাভেদ আকরাম, ইব্রাহিম মুরাদ, ড. জামাল নাসির, মনসুর কাদির, সৈয়দ আফজাল আলি নাসির ও আমির মির বৃহস্পতিবার শপথগ্রহণ করেন। ওয়াহাব ছাড়াও তামকিনাত করিম ও নাসিম সাফিক এই অনুষ্ঠানে থাকতে পারেননি। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট শিকার করেছেন ওয়াহাব। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চলতি বিপিএলে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ওয়াহাব। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১২ উইকেট নিয়ে তিনিই সবার ওপরে।