সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ব্রাজিলিয়ান ম্যাজিকে জয় পেল ম্যানইউ

অনলাইন ডেস্ক :

ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে শনিবার রাতে রিডিংয়ের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাজিলিয়ানদের নৈপুণ্যে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৩-১ গোলে জয় পেয়েছে রেড ডেভিলরা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে বিরতির পর ভয়ংকর হয়ে উঠে এরিক টেন হাগের শিষ্যরা। ৫৫তম মিনিটে অ্যান্থনির অ্যাসিস্টে গোল করে ম্যানইউকে এগিয়ে দেন কাসেমিরো। তিন মিনিট পর ফের কাসেমিরোর গোল। এই গোলটির অ্যাস্টিট করেন আরেক ব্রাজিলীয় ফ্রেড। ৬৬তম মিনিটে গোল করেন ফ্রেড নিজেই। পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বলে গোলটি করেন তিনি। ৩ গোল হজমের পর ম্যাচের ৭২ মিনিটে একটি গোল পরিশোধ করে রিডিং। তবে এটা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। কাসেমিরোর পারফরম্যান্সে মুগ্ধ ম্যানইউ কোচ এরিক টেন হাগ, ‘সে অত্যন্ত বিচক্ষণ খেলোয়াড়। মাঠে নিজের জায়গা সম্পর্কে সচেতন সে। কীভাবে বল সামলাতে হয় ও খেলায় সৃষ্টিশীলতা যোগ করতে হয়, সেটা তাঁর ভালোই জানা আছে। আমরা তাকে নিয়ে সত্যিই অনেক খুশি। দলের উন্নতির জন্য সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’