সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিপিএলের মাঝপথে দেশে ফিরলেন ওয়াহাব রিয়াজ

অনলাইন ডেস্ক :

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতিয়েছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। বিপিএলের খেলা অবস্থায় পাকিস্তানের পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান ওয়াহাব। আর ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্যই চলমান বিপিএলের মাঝপথে পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়লেন পাকিস্তানের এই পেসার। বাংলাদেশ ছাড়ার আগে টিমমেট তামিম ইকবাল ও খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ জানিয়েছেন ওয়াহাব রিয়াজ। গত শনিবার বাংলাদেশ ছাড়ার আগে খুলনা টাইগার্সকে শুভকামনা জানিয়ে লেখেন, ‘বিপিএল ২০২৩ এ খুলনা টাইগার্সের হয়ে দারুণ সময় কেটেছে। দারুণ আতিথেয়তার জন্য তামিম এবং খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ। পরবর্তী ম্যাচগুলোর জন্য আমার দলকে শুভকামনা জানাই। আমার ভাই আজম খানকে মিস করব। আশা করি দ্রুতই আমাদের দেখা হবে।’ চলমান বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে দারুণ বোলিং করেছেন ওয়াহাব রিয়াজ। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এই পেসার।