সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মোংলা ইপিজেডের আগুন ২৪ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের আটটি টিমের ২৪ ঘন্টার নিরলস প্রচেষ্টার পর বুধবার বিকালে বাগেরহাটের মোংলা ইপিজেডের একটি ভারতীয় লাগেজ কারখানায় লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

বিকাল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুন মাহমুদ জানান, বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং তারা কারখানায় ডাম্পিংয়ের কাজ শুরু করেছে।

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে ভিআইপি-১ লাগেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তখনও কারখানার ভেতরের বিভিন্ন জায়গায় স্ফুলিঙ্গ দেখা যায়।

অগ্নিকাণ্ডের সময় কর্তৃপক্ষ কারখানা থেকে ৭৭৫ জন শ্রমিককে বের করে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

অন্যদিকে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

—-ইউএনবি