সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা

অনলাইন ডেস্ক :

ফেডারেশন কাপ ফুটবলে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বসুন্ধরা কিংস। দুই লাল কার্ডের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে অস্কার ব্রুজনের দল। দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ২-১ গোলে নবাগত ফর্টিস এফসিকে হারিয়েছে। তাতে চট্টগ্রাম আবাহনী হেরেও ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। গ্রুপে বসুন্ধরার তিন ম্যাচে অর্জন ৯ পয়েন্ট। সমান ম্যাচে চট্টগ্রাম ৪, মুক্তিযোদ্ধার ৩ ও ফর্টিসের এক পয়েন্ট। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির ৪১ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। রবিনহোর কর্নারে প্রায় বাইলাইন থেকে হেড করেন ইয়াছিন আরাফাত। বক্সের ভেতরে চলতি বলেই তপু জোরালো হেডে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দিয়েছেন। ৫৪ মিনিটে মিগুয়েল পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরাকে আরও ভালো অবস্থানে নিয়ে গেছেন। ৮৫ মিনিটে আবার লাল কার্ড দেখেছেন উভয় দলের দুই খেলোয়াড়। সরাসরি মার্চিং অর্ডার পেয়ে মাঠ ছেড়েছেন বসুন্ধরার সুমন রেজা ও চট্টগ্রাম আবাহনীর মোহাম্মদ তারেক। শেষ ৫ মিনিট দুই দলই একজন কম নিয়ে খেলেছে। তাতে অবশ্য স্কোরলাইনে কোনো হেরফের হয়নি।