সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ চার বছর দেড় মাস পর সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সম্মেলন কক্ষে সকাল ১০টায় বৈঠক শুরু হয়। সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছেন।

এর আগে সরকারপ্রধানের উপস্থিতিতে সবশেষ সচিব সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর গত ৪ জুলাই চার বছর পর সচিব সভা করার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ওই সভা স্থগিত করা হয়। চলতি বছর করোনার সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউন তুলে দেওয়ায় বুধবার নতুন করে সচিব সভা অনুষ্ঠিত হচ্ছে।

সচিবদের নিয়ে প্রতি বছর একটি বিশেষ সভা করেন সরকারপ্রধান। সচিব সভা করার এই রীতি প্রতি বছরই পালিত হয়। তবে কোনো কোনো বছর সরকারপ্রধান উপস্থিত না থাকলেও সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত ৪ জুলাই যখন সচিব সভার তারিখ নির্ধারিত হয়েছিল তখন তার এজেন্ডা ছিল- খাদ্য নিরাপত্তা, করোনাকালে অর্থনীতি সুসংহত রাখা, সরকারি খাতের আর্থিক বিধিবিধান কঠোরভাবে অনুসরণ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রাখা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও বিবিধ বিষয়।