সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আফগানিস্তান থেকে এ পর্যন্ত ৩ হাজার ২শ’ লোককে সরিয়ে নিয়েছে মার্কিন বাহিনী

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান থেকে এ পর্যন্ত ৩ হাজার ২শ’রও বেশি লোককে সরিয়ে নিয়েছে। কেবলমাত্র মঙ্গলবার একদিনে সরিয়ে নেয়া হয়েছে ১১শ’ লোককে। একজন হোয়াইট হাউস কর্মকর্তা এ কথা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো জানান, মার্কিন সামরিক বাহিনী আজ ১৩টি বিমানে করে আমেরিকান নাগরিক, যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবারসহ আনুমানিক ১১শ’ লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে এসেছে।
তিনি বলেন, মার্কিন সেনাসহ আফগানিস্তান থেকে এ পর্যন্ত তিন হাজার ২শ’ লোককে
সরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে প্রায় দু’ হাজার আফগান রয়েছে। এদেরকে বিশেষ অভিবাসনের আওতায় আনা হয়েছে।