সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

আফগানিস্তান বিষয়ে ভার্চুয়ালি জি ৭ বৈঠক আয়োজনে সম্মত বাইডেন ও জনসন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার আফগানিস্তান বিষয়ে আলোচনা করেছেন। তারা আফগান সংকট নিয়ে ভার্চুয়ালি জি ৭ বৈঠক আয়োজনেরও ঘোষণা দেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান বিষয়ে অভিন্ন কৌশল নির্ধারণের লক্ষ্যে তারা আগামী সপ্তাহে জি ৭ বৈঠক ভার্চুয়ালি আয়োজনে সম্মত হয়েছেন।
তালেবানের আফগানিস্তান দখলে নেয়ার পর বাইডেন এই প্রথম কোন বিদেশী নেতার সাথে ফোনে কথা বলেছেন।
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, আফগাস্তিান থেকে লোকজনকে সরিয়ে আনার চলমান প্রচেষ্টায় ব্রিটিশ- মার্কিন সহযোগিতাকে উভয় নেতা স্বাগত জানান।
জি-৭ এ চলতি বছর ব্রিটেন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। এর অন্য সদস্যরা হলো কানাডা, ফ্রান্স, জার্মানী, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র।