সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বেরোবিতে ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,রংপুর :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরে ছয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন।
কলা অনুষদের ডিন ও সাংস্কৃতিক সংগঠন রণনের সভাপতি অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেন, বইমেলার এই আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক বইয়ের বাইরে বিভিন্ন ধরনের বিজ্ঞান ও সাহিত্য পাঠে উদ্বুদ্ধ করবে। নতুন প্রজন্মের মাঝে বইপড়ার প্রতি আগ্রহ তৈরিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখারও আহবান জানান উপাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মতিউর রহমান ও বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক ও গুনগুনের সভাপতি উমর ফারুকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম হাক্কানী ও রবীন্দ্র গবেষক ড. শ্বাশত ভট্টাচার্য, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ নুরুজ্জামান খান এবং শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মোঃ আশানুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম এবং গুনগুনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আফিফা ইশরত চেতনা শুভেচ্ছা বক্তৃতা করেন।
উল্লেখ্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন এবং রণন এর যৌথ উদ্যোগে আয়োজিত এই বইমেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থাসহ ৩২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ছয় দিনব্যাপী বইমেলা (১২ -১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রতিদিন মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।